বুধবার, আগস্ট ২৬, ২০২৬

আবু হুরায়রা (রা.) জামে মসজিদে শেষ রমজানের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • বিজ্ঞপ্তি
  • ২০২৬-০৩-১৯ ২৩:৪৬:৫১

পবিত্র রমজানের শেষ দিনে রাজধানীর আবু হুরায়রা (রা.) জামে মসজিদে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ আয়োজন করে Bangladesh Human Rights Foundation।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির সেক্রেটারি জেনারেল Dewan Azad Parvez। এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সম্মানিত সদস্য মোঃ আব্দুল খালেক, ফজিরবাতান কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমানসহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লিগণ।

ইফতারের আগে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়। অংশগ্রহণকারীরা একে অপরের সঙ্গে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।

কী-ওয়ার্ডস: ইফতার মাহফিল, রমজান দোয়া, সামাজিক উদ্যোগ


এ জাতীয় আরো খবর