তোমাকে দেখার ইচ্ছে হয় খুব-
না দেখারা বিষদাঁত হয়ে
দংশন করে সারাক্ষণ,
মনের ভেতরেই পুষে রাখি তা।
ছাই চাপা আগুন যেমন মাড়াতে গেলে
সহসা চরণ যুগল দগ্ধ হয়ে যায়-
আমার ইচ্ছেরা তদ্রূপ ;
দেখে না কেউ, জানেনা কেউ
আমি দেখি- আমি জানি,
সবসময় দেখি আর পুড়ে পুড়ে
কৃষ্ণ পাথর হয়ে-
অবিনাশী সুখের ঘরে নোঙর ফেলি।
দুঃখ থেকে পাওয়া সে সুখ,
কষ্ট থেকে পাওয়া সে সুখ
আমাকে সুখের ঘরের কাঙাল কোরে
কুরে কুরে খায় সে তোমার ধুপছায়া।