বুধবার, অক্টোবর ৭, ২০২৬

অ র্চ না মা লা কা র

  • পাবে আলোর সন্ধান
  • ২০২৬-০৩-১৯ ১৯:৩৮:৫৬

চাহিদার শেষ নেই -- কথাটি কি সত্য ?
হয়তো তাই --- নয়তো নয়।
যাদের নুন আনতে পান্তা ফুরায়
তাদের ক্ষেত্রে সত্য বটে,
কিন্ত যাদের আছে অঢেল তবু চাহিদা আকাশছোঁয়া 
অথবা মাত্রাহীন -- তাদের !
এদের চাহিদা কখনোই পূরণ হয় না

সুখ-শান্তি কাকে বলে এরা জানে না, 
পেলাম না আর নাই নাই করতে করতেই জীবন ফুরিয়ে যায়। 
প্রেম-ভক্তি, ভালোবাসা, স্নেহ-মমতা শব্দগুলো এদের কাছে অপরিচিত, 
প্রজন্মরাও কেউবা হয় প্রতিবন্ধী, কেউবা বখাটে। 
এই সুন্দর পৃথিবীর সৌন্দর্য চোখে পড়ে না, 
এদের থাকে না কোনো সম্পর্ক , না কোনো চেনা জগৎ। 

বড়ো একাকী জীবন
আদিম মানুষের বর্বরতার রক্ত যেন শরীরে প্রবাহমান।
সভ্যতা কাকে বলে জানে না
দামী গাড়ি, আলিশান বাড়ি না থাকলে কাউকে মানুষ মনে করে না । 
মাঝে মাঝে প্রশ্ন জাগে এরা কী মানুষ ? 
কবে ওরা পাবে আলোর সন্ধান, 
কবে অনুতপ্ত হবে, কবে ওরা মানুষ হবে ?


এ জাতীয় আরো খবর