মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে লেবানন-এ নতুন করে বিপুলসংখ্যক মানুষ বাস্তুচ্যুত হয়েছে। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে দেশটির অভ্যন্তরে এক লাখের বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, মঙ্গলবার এ তথ্য প্রকাশ করা হয়।
লেবাননে জাতিসংঘের শরণার্থী সংস্থার প্রতিনিধি ক্যারোলিনা লিন্ডহোম বিলিং বলেন, বর্তমানে দেশটিতে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা দ্রুত বাড়ছে। এখন পর্যন্ত লেবানন সরকারের অনলাইন প্ল্যাটফর্মে ৬ লাখ ৬৭ হাজারের বেশি মানুষ নিজেদের বাস্তুচ্যুত হিসেবে নিবন্ধন করেছেন।
তিনি বৈরুত থেকে জেনেভা-এ সাংবাদিকদের বলেন, মাত্র একদিনের ব্যবধানে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা এক লাখের বেশি বেড়েছে, যা সাম্প্রতিক সময়ের মধ্যে বড় ধরনের বৃদ্ধি।
ক্যারোলিনা লিন্ডহোম বিলিং আরও জানান, বাস্তুচ্যুতির বর্তমান হার ২০২৪ সালের তুলনায়ও বেশি এবং পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে। মানবিক সহায়তা বাড়ানো না হলে সংকট আরও গভীর হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
কী-ওয়ার্ড:লেবানন সংকট,বাস্তুচ্যুত মানুষ,মধ্যপ্রাচ্য সংঘাত