শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬

মো বা র ক হো সে ন

  • আসে বসন্ত
  • ২০২৬-০২-২৮ ১০:২৭:২৫

জাগিয়া উঠিল দেখ
জীবনের গান,
বাসন্তী রঙের আলোয়-
জাগে আসমান।

জাগে ফুল আলোকের,
পাখিদের পালকের,
জাগে রূপ অপরূপ
আকাশে আকাশে,
ভাসে মেঘ ভাসে দেখ
বসন্ত বাতাসে।

ফুল জাগে,পাখি জাগে,
জাগে অলি রঙ্গে,
ফাগুনের অনুরাগে
প্রজাপতি ঢঙে।

উথলি উঠে মন
কী জানি কী অকারণ
নাচে প্রাণ ভেতরে ভেতরে,
এ ফাগুন দেয় আগুন
জলেস্থলে সমগুণ,
প্রকৃতি সরস হয় গতরে।

মানুষের যৌবন,
প্রকৃতির ফাল্গুন
একাকার গুনগুন ভোমরে
সাড়া দেয়, তাড়া দেয়,
চঞ্চলা নাড়া দেয়
ঘরছাড়া মন মরে গুমরে।


এ জাতীয় আরো খবর