শনিবার, জুন ২৭, ২০২৬

শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট নেবে না বিএনপি এমপিরা

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০২-১৭ ১২:১০:৫৮
ছবি: সংগৃহীত।

ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–র সংসদ সদস্যরা সরকারি সুবিধার আওতায় শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট গ্রহণ করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত দলীয় সংসদ সদস্যদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। পরে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি জানান, নতুন সংসদে জনগণের প্রত্যাশা ও রাজনৈতিক বার্তার কথা বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে বাংলাদেশ জামায়াতে ইসলামী'র আমির শফিকুর রহমান ঘোষণা দিয়েছিলেন, তাদের দল থেকে একজন সংসদ সদস্য নির্বাচিত হলেও তিনি রাষ্ট্রীয় প্লট বা শুল্কমুক্ত গাড়ি গ্রহণ করবেন না।

কী-ওয়ার্ডস: বিএনপি সিদ্ধান্ত, শুল্কমুক্ত গাড়ি, সরকারি প্লট


এ জাতীয় আরো খবর