জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নাহিদ ইসলাম–এর সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র চেয়ারম্যান তারেক রহমান।
রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় তিনি বেইলি রোডের বাসভবনে গেলে নাহিদ ইসলাম তাকে স্বাগত জানান।
এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন। অন্যদিকে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এবং উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলমসহ দলের অন্যান্য নেতারাও বৈঠকে অংশ নেন।
এর আগে সন্ধ্যা ৭টায় জামায়াতের আমির শফিকুর রহমান-এর বসুন্ধরার বাসভবনে যান তারেক রহমান। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিএনপির পক্ষ থেকে জানানো হয়, জামায়াত আমির ও এনসিপি আহ্বায়কের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বিএনপি চেয়ারম্যান।