শুক্রবার, মার্চ ৬, ২০২৬

দাড়িপাল্লায় ভোট দেয়ায় চাঁপাইনবাবগঞ্জে স্ত্রীকে তালাক দিলেন স্বামী

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০২-১৫ ১৯:৫১:৪৭

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
ত্রয়োদশ সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে  বিজয়ী জামায়াতের দাড়িপাল্লা প্রতীকে ভোট দেয়ায় প্রায় ৩১ বছর সংসার করার পর  ৩ সন্তানের জননী স্ত্রী তারাফুল বেগমকে (৪৮) ধর্মীয়মতে মৌখিক তালাক দিয়েছেন স্বামী বিএনপি কর্মী সইবুর রহমান(৫৬)। গত শুক্রবার(১৩ ফেব্রুয়ারী) শিবগঞ্জ পৌর  ৬ নং ওয়ার্ডের শেখটোলা মহল্লায় ঘটনাটি ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ঘটনার পর এ সংক্রান্ত  তারাফুল বেগমের বক্তব্যের একটি ভিডিও ফেইসবুকে  ভাইরাল হয়েছে। এ ব্যাপারে  সইবুর রহমানের  বক্তব্যও ফেইসবুকে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যায়,তারাফুল  দাবি করছেন,শুধুমাত্র নিজ পছন্দের দাড়িপাল্লায় ভোট দেয়ায় স্বামী এ কাজ করেছেন। তাঁর সাথে সাথে অন্য কোন  ব্যাপারে কোন ঝগড়া বা  বিরোধ নেই। সম্প্রতিও অন্য কিছু ঘটেনি। তিনি বলেন,তিনি পূর্বেও দাড়িপাল্লায় ভোট দিয়েছেন। তিনি ঘটনার যে বিচার তা চেয়ে বলেন, এখন তিনি নিজে যেন নিজের পথে নিজের পায়ে দঁড়িয়ে চলতে পারেন সেটাই চান।
এদিকে  সইবুর রহমান নিজেকে বিএনপির ধানের শীষের কর্মী দাবি করে বলেন,  দাড়িপাল্লা বিজয়ের পর শুক্রবার বাড়িতে উৎসব করায় রাগের মাথায় তিনি  নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে স্ত্রীকে তালাক দিয়েছেন। তখন মনের অবস্থা খারাপ ছিল। দাড়িপাল্লা পাস করাতে স্ত্রী’র উৎসব করা সহ্য করতে না পেরে ন একাজ করেছেন বলেও জানান সইবুর। এটা অন্যায় হয়েছে বলেও স্বীকার করেন সইবুর।
জানা গেছে পরিবারটি দরিদ্র। দম্পতির দুই মেয়ের বিয়ে হয়েছে। নাতি-পুতি রয়েছে। একমাত্র তরুন ছেলে বাবা-মার সাথে থাকেন। তারাফুল এখন স্বামীর বাড়ির অদূরে ননদের বাড়িতে রয়েছেন। তারাফুল শিবগঞ্জের পনেররশিয়া গ্রামের লোকমান আলীর মেয়ে। স্থানীয় একটি সূত্র জানায়,তারফুল উৎসব নয় বরং অসুস্থ নাতির দোয়ার জন্য কয়েকজন ফকিরকে খেতে ডেকেছিলেন। স্বামী ভুলবুঝে কান্ডটি ঘটিয়েছেন। তারাফুল  ভোট্ওে পূর্বে জামায়াতের রাজনীতিতে সক্রিয় ছিলেন বলেও জানায় সূত্রটি।
এ ব্যাপারে শিবগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশিক আহমেদ বলেন, ঘটনাটি ফেইসবুকে দেখেছি। ঘটনার খোঁজ করে সত্যতা পাওয়া গেলে যদি কিছু করার থাকে তবে তা করা হবে।
শিবগঞ্জের অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ন কবির বলেন, লোকমুখে ঘটনা শুনেছি। বিষয়টি নিতান্ত পারিবারিক। এ ছাড়া এ ব্যাপারে কেউ অভিযোগ করেন নি।
উপজেলা বিএনপির সদস্য সচিব তসিকুল ইসলাম ঘটনা সত্য বলে জানান।
উপজেলা জামায়াতের সেক্রেটারী বাবুল  ইস্যলামও ঘটনাটি সত্য বলে নিশ্চিত করেন। তিনি বলেন,রাগের মাথায় ওই ব্যাক্তি এ কাজ করেছেন বলে জানা গেছে। সামাজিকভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করা হবে।


এ জাতীয় আরো খবর