বিকেলের এক চিলতে রোদ্দুর যখন ফাঁকি দিচ্ছে
সেই পড়ন্ত বেলায় তোমার সাথে আমার যখন দেখা
তুমি বলেছিলে কৃষ্ণকলি কে কাব্যে প্রেম করা যায়
তাই বলে নিজের প্রেয়সীর মর্যাদা দিতে আমি পারবো না
অনেক কারণ আছে তোমাকে মেনে নিতে আমি অপারগ
আরো হয়তো অনেক কিছুই বলছিলো তোমার ঠোঁট
কথাগুলো যেনো আমার কানে এসে পৌছতে পারছিলো না
চোখগুলো ঝাপসা হয়ে আসছিলো। বাইরে ভেতরে অঝোরে বৃষ্টি পড়ছে।
আসাম,ভারত।