শুক্রবার, মার্চ ৬, ২০২৬

নির্বাচন উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দর টানা ৩দিন বন্ধ ঘোষণা

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০২-১০ ২১:২৫:১১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট-২০২৬ উপলক্ষে দেশের দ্বিতীয় বৃহত্তম চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় অবস্থিত সোনামসজিদ স্থলবন্দর টানা ৩ দিন বন্ধ  থাকবে। ফলে বুধবার (১১ ফেব্রুয়ারী) থেকে   আগামী শুক্রবার (১৩ ফেব্রুয়ারী) পর্যন্ত বন্দরে কোন আমদানি-রপ্তানি এবং এ সংক্রান্ত কোন  প্রক্রিয়া চালু থাকবে না। বন্ধ শেষে আগামী শনিবার (১৪ ফেব্রুয়ারী) বন্দরে যথারীতি সকল কার্যক্রম পূণরায় চালু হবে।
তবে সোনামসজিদ ইমিগ্রেশন দিয়ে শুধু নির্বাচনের দিন অর্থাৎ বৃহস্পতিবার(১২ ফেব্রুয়ারী) যাত্রী চলাচল বন্ধ থাকবে।  
বন্দর সূত্রে জানা গেছে, ৩ দিন বন্ধের মধ্যে বুধ ও বৃহস্পতিবার নির্বাচন উপলক্ষে বন্ধ এবং পরদিন শুক্রবার সাপ্তাহিক ছুটি।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারী)  সোনামসজিদ স্থল কাস্টমস ষ্টেশনের ডেপুটি কমিশনার  ওমর মবিন স্বাক্ষরিত এক পত্রে জানানো হয়, নির্বাচন উপলক্ষে  বুধ ও বৃহস্পতিবার সরকারি নির্বাহি আদেশে ছুটি ঘোষণার প্রেক্ষিতে বন্দর  পথে আমদানীকৃত পণ্য চালানের পরীক্ষণ,শুল্কায়ন ও খালাস সহ সকল ধরণের আমদানি-রপ্তানি  কার্যক্রম বন্ধ থাকবে। এছাড়া বন্দর ইমিগ্রেশন দিয়ে শুধু বৃহস্পতিবার (১২ফেব্রুয়ারী) নির্বাচনের দিন বিপরীতে ভারতের মহদিপুর রুটে যাত্রী গমনাগমন সংক্রান্ত সকল  কাস্টমস কার্যক্রম বন্ধ থাকবে।
দু’দেশের সংম্লিস্ট সকল পক্ষকে বন্ধের বিষয়টি অবহিত করা হয়েছে বলেও জানান ডেপুটি কমিশনার।
বন্দর পরিচালনাকারী বেসরকারী অপারেটর প্রতিষ্ঠান পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের অপরেশন ম্যানেজার কামাল খান বলেন, বন্ধের মধ্যে বন্দরে কিছু পণ্য লোড-আনলোড,গুদামজাতকরণ ও পরিবহন চালু থাকবে। 

 


এ জাতীয় আরো খবর