হালকা বৃষ্টি গা ধুয়ে দিয়েছে পড়ন্ত বিকেলে
আকাশ সেজেছিল সাত রঙে
সূর্যটা ছড়িয়েছিল মিষ্টি হাসি,
দুটি মন এক হয়ে চেয়েছিল খোলা জানালায়,
ভেজা মাঠে মুক্তো ঝিলিক দিয়েছিল চোখের তারায়।
ছুটে যেতে ইচ্ছে হচ্ছিল খোলা আঙিনায়
শৈশবে মুখর খেলার সাথিদের মাঝে।
আজ হারিয়ে গেছে সেই আড্ডা,
ফকফকে জ্যোৎস্নায় বউচি, খেলা
কিতকিত, হাডুডু আরো কত কী ?
এখন একই ছকে বাঁধা নিত্য দিন
ঘরে-বাইরের দায়িত্ব কর্তব্য ঘুরছে চাকার আধারে।
নতুনত্ব বলে কিছুই নেই বিনুর জীবনের মতো,
আশা-আকাঙ্ক্ষাও অপূর্ণ থেকে গেছে।
কারো সাথেই মেলে না কারো পরিকল্পনা,
সবাই নিজের মতোই চলছে আপন বলয়ে।