বুধবার, নভেম্বর ২৫, ২০২৬

আ বু জা ফ র বি শ্বা স

  • পৌষপার্বণ
  • ২০২৬-০১-২৮ ২১:৩৮:২৫

হেমন্তের শেষে হিমেল বেশে জেঁকে আসে শীত,
সকাল হলেই শীতের পাখি, গায় সবায় গীত।
খেজুর গাছের রস পেড়ে আসে সবাই বাড়ি,
রস জ্বালায় বসায় চুলায় কড়াই কিংবা হাঁড়ি।
খেজুরের রসের জাউ রান্না আহ্! কী'যে মজা,
নতুন গুড়, তিলের পাটালী পিঠা রসে-ভেজা।
নতুন ধানের গুঁড়ার তৈরী হরেক শীতের পিঠা;
ভাঁপা, দুধপুলি ও চন্দ্রকুলি খেতে অনেক মিঠা।
নারিকেল কুরা চালের গুঁড়া খেজুর গুড়ের পায়েস,
পৌষপার্বণ নতুন আয়োজন খেয়ে করি আয়েস।
মায়ের হাতের শীতের পিঠা যার তুলনা নাই,
মা'যে রাঁধে মধুর স্বাদে; পেটটা ভরে খাই।
পাটিসাপটা, নক্সীপিঠা, পাকান ও রসবড়া,
পুলি-পিঠা, নলি-পিঠা, চিতই, কাচি-পুড়া। 
সিদ্ধ পুলি, নারকেল কুলি গ্রামের কত পিঠা,
শহর-বাসী অল্পে খুশি, যায়নাতো সব জুটা।

 


এ জাতীয় আরো খবর