সাতক্ষীরা : সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে শহীদ শরীফ ওসমান হাদীর স্বরণে ক্রিকেট লায়ন্স একাডেমি ও ফ্যাসিবাদবিরোধী ছাত্র সংগঠনগুলোর উদ্যোগে শহীদ ওসমান হাদী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট -২০২৬ এর উদ্বোধন হয়েছে।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার আরেফিন জুয়েল,বিপিএম।এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মুঃ মাসুদুর রহমান, পিপিএম।পুলিশ সুপার আরেফিন জুয়েল বলেন, শহীদ ওসমান হাদী আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক,আধিপত্যবিরোধী আন্দোলনের অনুপ্রেরণা। তিনি আমাদের দেখিয়ে দিয়েছেন কিভাবে জীবন দিয়ে দেশের জন্য, সুস্থ সাংস্কৃতির জন্য কাজ করতে হয়।এদেশের মানুষ কখনো শহীদ শরীফ ওসমান হাদীকে ভুলবে না।
ছাত্রসংগঠনগুলোর মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির সাতক্ষীরা শহর সভাপতি মুঃ আল মামুন,বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন সাতক্ষীরা জেলার আহ্বায়ক আরাফাত হোসেন,জাতীয়তাছাত্রদলে সাতক্ষীরা সদস্য সচিব শাহিন ইসলাম, ইসলামি ছাত্রআন্দোলন সাতক্ষীরা জেলা সভাপতি আব্দুল মুকিত,জেলা ছাত্রদলের অর্ঘ্য বিন জুয়েল,ছাত্রশক্তির জেলা আহ্বায়ক হাসিবুল ইসলাম রুমন,আপ বাংলাদেশ সাতক্ষীরা জেলা আহ্বায়ক আক্তারুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।