রবিবার, অক্টোবর ৪, ২০২৬

গোমস্তাপুরে পেছন থেকে ট্রাক চাপায় ভানযাত্রী নারী নিহত

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-১২-২৫ ০৯:৩৫:৫৪

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় পেছন থেকে ট্রাক চাপায় রিক্সাভ্যান যাত্রী পারভিন বেগম(৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি গোমস্তাপুরের চৌডালা ইউনিয়নের  শুক্রবাড়ী এলাকার মো.সুমনের স্ত্রী। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়,বুধবার(২৪ডিসেম্বর) বিকাল সোয়া ৪টার দিকে চৌডালা মমিনপাড়া (বেনীচক) এলাকায় আঞ্চলিক সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পাশ দিয়ে যাবার সময়  অপর একটি ট্রাক পেছন থেকে ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান পারভিন। ঘটনার পর স্থানীয়দের সহায়তায় ট্রাক ও হেলপারকে আটক করে পুলিশ।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) একরামুল হক বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানান ওসি। 

 


এ জাতীয় আরো খবর