সোমবার, আগস্ট ১৭, ২০২৬

ফরিদপুরের ভাঙ্গায় বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

  • ফরিদপুর প্রতিনিধি
  • ২০২৫-১২-০৫ ১৩:৫৫:৫৪

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বাসের চাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন নারী ও একজন পুরুষ রয়েছেন। শুক্রবার দুপুর ১২টার দিকে ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের পূর্ব সদরদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় দুই শিশুসহ মোট চারজন আহত হয়েছেন। তাদের দ্রুত উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়।
স্থানীয়রা জানান, অটোরিকশাটি ভাঙ্গা থেকে চুমুরদী ইউনিয়নের দিকে যাচ্ছিল। পূর্ব সদরদী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান।
ওসি মোহাম্মদ রোকিবুজ্জামান বলেন, উদ্ধার কাজ শেষে নিহতদের মরদেহ থানায় নেওয়া হয়েছে এবং আহতদের চিকিৎসা চলছে। প্রাথমিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি।

কীওয়ার্ডঃ
ভাঙ্গা দুর্ঘটনা
বাসচাপায় নিহত
ফরিদপুর মহাসড়ক


এ জাতীয় আরো খবর