মঙ্গলবার, ডিসেম্বর ১৬, ২০২৫

গিলাতলা পাকার মাথায় ৫ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৫-১২-০১ ২১:০৬:৩৪

ফুলবাড়ীগেট প্রতিনিধি  ঃ বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা সন্ধ্যায় ৫ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে গিলাতলা পাকার মাথায় বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন থানা বিএনপির সদস্য মোঃ ফরহাদ হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফুলতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও খুলনা মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ শেখ ইকবাল হোসেন। মোঃ ইব্রাহিম খলিলের পরিচালনায় বক্তৃতা করেন জেলা বিএনপির সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান এবং রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক এস এ রহমান বাবুল, আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপি'র সাবেক সভাপতি অধ্যাপক ওয়াহিদুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম শুকুর, শ্রমিক নেতা সৈয়দ জাকির হোসেন, মোহাম্মদ জাহিদুল ইসলাম, মোঃ সেলিম অহম্মদ, সৈয়দ জাফর আহমেদ, নুরুল মোল্লা,মোস্তাক মেম্বার, ইসমাইল হোসেন বাবু, লিমন মোল্লা, বাচ্চু শেখ, গোলাম মোস্তফা, সোহেল গাজী, আশরাফুল ইসলাম, নাসির হাওলাদার, মনিরুল শেখ, মিজান মোল্লা, বিল্লাল শেখ, মেছের শেখ, মহসিন শেখ, রেজাউল করিম রেজা , মিজানুর রহমান, খবির শেখ, নাজির মিনা, সহ বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। 

 


এ জাতীয় আরো খবর