মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

চলাচলের অযোগ্য গিলাতলা বাজার ঘাট সড়কের সংস্কারের কাজ এলাকার জনসাধারণের নিজস্ব অর্থায়নে শুরু

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৫-১১-৩০ ১০:২০:৪০

ফুলবাড়ীগেট প্রতিনিধি  ঃ নগরীর খানজাহান আলী থানার  গিলাতলা ৫ নং ওয়ার্ডের বাজার ঘাট (সোনাতলা ঘাট) থেকে গিলাতলা পাকারমাথা পর্যন্ত সড়কটি দির্ঘদিন ধরে চলাচলের অযোগ্য ছিলো প্রতিনিয়ত যাত্রী সহ সাধারন মানুষের ভোগান্তি পোহাতে হতো, এলাকার জনসাধারণের সার্বিক সুবিধার্থে এলাকাবাসির  নিজস্ব অর্থায়নে গতকাল উক্ত সড়কটি সংস্কারের কাজ শুরু করা হয়। উক্ত সংস্কারের কাঝে  সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। শেখ হারুন অর রশিদ , শেখ মনিরুল ইসলাম, খান আব্দুল হালিম, শেখ গোলাম কিবরিয়া মিন্টু, মোহন খান, ডাক্তার খান খুরশিদ আলম, শেখ জাহাঙ্গীর হোসেন, খান মনিরুল ইসলাম, মো. মিন্টু খান, হাফেজ গোলাম মোস্তফা, ইউপি সদস্য শাহনাজ পারভিন, গাজী সোহেল, গাজী আব্দুর রশিদ, হাবিবুর রহমান মিন্টু সহ  এলাকার গণ্যমান্য এবং সচেতন ব্যক্তিবর্গ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।

 


এ জাতীয় আরো খবর