মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬

পাইকগাছায় প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত মানবিক সহায়তার চেক বিতরণ

  • শেখ নাদীর শাহ্,
  • ২০২৩-০৮-৩০ ২৩:৩০:৫৯

পাইকগাছা(খুলনা):
খুলনার পাইকগাছায় অসুস্থ্যদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রদত্ত মানবিক সহয়তার চেক বিতরণ করা হয়েছে।
বুধবার (৩০ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পাইকগাছা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খুলনা-৬ আসনের সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু উক্ত চেক বিতরণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আল- আমিন'র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, ভাইস চেয়ারম্যান শিহাব উদ্দিন ফিরোজ বুলু, লিপিকা ঢালী। 
এতে বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, আঃ,মান্নান গাজী, কওসার আলী জোয়াদ্দার, আবু জাফর সিদ্দিকী রাজু, শাহজাদা মোঃ আবু ইলিয়াস, শেখ জিয়াদুল ইসলাম জিয়া, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীরন সাধু ও সস্পাদক আনন্দ মোহন বিশ্বাস। এছাড়াও সাবেক কাউন্সিল শেখ আনিছুর রহমান মুক্ত, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম ও যুবনেতা এমএম আজিজুল হাকিমসহ অন্যান্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, উক্ত অনুষ্ঠানে উপজোলার সর্বোমোট  ৩৭ জনের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রদত্ত মানবিক সহয়তার ২৩ লাখ ৪০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

 


এ জাতীয় আরো খবর