শনিবার, মে ২, ২০২৬

রী তা রা য়

  • মিষ্টি রোদ
  • ২০২৫-১১-১১ ১২:১২:৪০

মিষ্টি রোদে পেতে শোন-
তারাদের গান,পাখির কলতান,
শতাব্দী ধরে দাড়িয়ে থাকা
সুপারি পাতার ফিসফিস।
নদীর ঢেউয়ে কার গান?
এই মিষ্টি রোদেও শুনি কার -
দীর্ঘশ্বাস, হৃদয়ের করুণ ধ্বনি।
না তা নয় ঠিক;
মিষ্টি রোদের মায়ায় মুছে যাক
সব মলিনতা,সব বিবশতা।
ফিরে আসুক নতুন গান
প্রাণে জাগুক নতুন প্রাণ।

 


এ জাতীয় আরো খবর