রবিবার, জুন ২৮, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ডাকাতি প্রস্তুতিকালে ১৮ মামলার আসামীসহ আন্ত:জেলা ডাকাত চক্রের দুই সদস্য গ্রেপ্তার

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-১১-১০ ২০:১৩:১২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় ডাকাতি প্রস্তুতিকালে  একটি পিকআপ গাড়ী ও দেশীয় অস্ত্রসহ  সংঘবদ্ধ আন্ত:জেলা ডাকাত চক্রের দুই সদস্য  গ্রেপ্তার হয়েছেন। এসময় জব্দ হয়েছে একটি পিকআপ গাড়ী ও দেশীয় অস্ত্র। গ্রেপ্তাররা হলেন ফরিদপুরের সালথা থানার কামদিয়া গ্রামের মৃত সাদেক খানের ছেলে মাকসুদুর ওরফে মাসুদ খান(৪৫) ও যশোর জেলার বাবালাতলা গ্রামের মৃত শিপনের ছেলে শফিকুল  ইসলাম(৩৬)। এর মধ্যে মাসুদের বিরুদ্ধে বিভিন্ন থানায়  ডাকাতি,দস্যূতা, চিনতাই,চুরি সহ ১৮টি মামলা রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়,গত রোববার(৯ নভেম্বর) রাত  সোয়া ১০টার দিকে বালিয়াডাঙ্গা ইউনিয়নের ফকিরপাড়া এলাকা থেকে  এলাকাবাসীর সহায়তায় তাদের আটক করা হয়।
সূত্রগুলো আরও জানায়, ৬/৭ ডাকাত পিকআপ নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদে রাত সাড়ে ৯টায় অভিযান শুরু করা হয়।  পুলিশ ও জনতার ধাওয়ায়  পিকআপ ফেলে  পালানোর চেষ্টাকালে দুই ডাকাতকে  ধরে এলাকাবাসী গণপিটুনি দেয়। তবে এ ঘটনায় জড়িত আরও ৪/৫ জন পালিয়ে যেতে সক্ষম হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার পরিদর্শক(তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, গ্রেপ্তাররা কূখ্যাত ডাকাত ও সংঘবদ্ধ আন্ত:জেলা ডাকাত চক্রের সদস্য। সোমবার(১০ নভেম্বর) সকালে এ ঘটনায় থানায়  পুলিশ বাদী হয়ে ডাকাতি প্রস্তুতি মামলা হয়েছে। গ্রেপ্তারদের বিকালে আদালতে পাঠানো হয়েছে। 


এ জাতীয় আরো খবর