চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সীমান্তে বিজিবির দুটি পৃথক অভিযানে ১০৭ পিস ইয়াবা ও ২৫ বোতল ফেনসিডিল সহ রুবেল হোসেন (৩৯) নামে এক যুবক আটক হয়েছেন। তিনি জেলার শিবগঞ্জ পৌর চকদৌলতপুর মহল্লার মৃত গাউস উদ্দিনের ছেলে। অভিযানে জব্দ হয়েছে একটি মোটরসাইকেল। ওই যুবকের বিরুদ্ধে সীমান্ত চোরচালানের অভিযোগ এনেছে বিজিবি। বুধবার (৫নভেম্বর) সোনামসজিদ বিওপি’র দুটি বিশেষ টহল দল অভিযানগুলো চালায়। বিজিবি জানায়,বুধবার সন্ধ্যা ৬টার দিকে মেইন আন্তর্জাতিক সীমান্ত পিলার১৮৪/৪ হতে প্রায় ৪ কিলোমিটার বাংলাদেশের ভেতরে মোবারকপুর ইউনিয়নের লাহাপুর গ্রামে অভিযান চালায় বিজিবি। এ সময় ১০৭ পিস ইয়াবা ও মোটরসাইকেল সহ আটক হয় রুবেল।
বিজিবি আরও জানায়, এর আগে গত মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে(বুধবার) সীমান্ত হতে ২ কিলেণামিটার বাংলাদেশের ভেতরে শাহাবজপুর ইউইনয়নের মুসলিমপুর গ্রামে অভিযান চালিয়ে জব্দ করা হয় ২৫ বোতল ফেনসিডিল। তবে এ ঘটনায় কেউ আটক হয় নি।
বুধবার রাত ১০টায় চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, জব্দ ফেনসিডিল শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে। আসামীসহ ইয়াাবা মামলা দিয়ে পুলিশে হস্তান্তর প্রক্রিয়াধীণ রয়েছে। অধিনায়ক প্রতিবেশী দেশ থেকে যে কোন চোরচালান দমনে সার্বক্ষনিক কাজ করে যাচ্ছে বলেও জানান।