বুধবার, অক্টোবর ৭, ২০২৬

মো বা র ক হো সে ন

  • আধুনিক গান-
  • ২০২৫-১০-২৭ ১৩:৫৪:৪৫

পুবালি হাওয়ার গান
ভরে রাখে ফুলের প্রাণ,
ধরে রাখে মেঘের বাহন।
তোমার বিরহ দৃষ্টি
ডেকে আনে অমল সৃষ্টি,
ডেকে আনে কাব্য কাহন।
এ নিয়ে আমি বাঁচি গো এখন।।
 
যে কথা হয়নি বলা-
ভাবনা সরসীতে বলি একেলা।
ঢেউয়ের তাল গুনে হই গো মাতাল 
গাই গান যখনতখন।।

যে রূপের ছন্দ সুধা-
প্রেমের মায়াজালে জড়ায় বসুধা।
সে প্রেম বুকে নিয়ে হই গো উতল
খুঁজে ফিরি কবিতা কথন।।


এ জাতীয় আরো খবর