বুধবার, অক্টোবর ৭, ২০২৬

নওগাঁর সাপাহার সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত বিজিবির

  • রিমনআহমেদ
  • ২০২৬-১০-০৬ ২৩:১২:৫৪
নওগাঁ :- নওগাঁর সাপাহার উপজেলার সোনাডাঙ্গা সীমান্ত দিয়ে একই পরিবারের চার সদস্যকে বাংলাদেশে পুশইনের চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। স্থানীয় সূত্রে জানা গেছে, গতরাতে সোনাডাঙ্গা সীমান্তের ২৫০/১-এস পিলার এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর আর্টিলা ক্যাম্পের সদস্যরা একই পরিবারের একজন নারী ও তিনজন পুরুষকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। বিষয়টি জানতে পেরে সোনাডাঙ্গা বিজিবি ক্যাম্পের টহলদল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে পুশইনের চেষ্টা প্রতিহত করে। পরে ওই চারজন সীমান্তের নোম্যান্স ল্যান্ডে অবস্থান নেয় বলে জানা গেছে। এদিকে, সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি জোরদার রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। সীমান্ত এলাকায় বিজিবির টহল দল বলেন, তারা কঠোরভাবে পুশইনের চেষ্টা প্রতিহত করার জন্য সতর্ক অবস্থানে রয়েছেন।

এ জাতীয় আরো খবর