তোমাকে চাই
সবুজ মাঠের সরস মাটিতে
যেখানে সোনালি ফসল
দোল খায় খ্যাপা বাতাসে।
তোমাকে চাই
বৃষ্টি ভেজা গভীর রাতে
ছাই রঙা মেঘের পালকে ঢাকা
শ্রাবণের আকাশে।
তোমাকে চাই
শীতের মিষ্টি রোদে
গা এলিয়ে উষ্ণতা নিতে।
তোমাকে চাই
হৃদয় বিকশিত করতে
লোভ-লালসা হীন একটি
সুন্দর জীবন গড়তে।
তোমাকে চাই
নিকষ আঁধারে ঢাকা পৃথিবীকে
আলোয় আলোয় ভরিয়ে দিতে।