সোমবার, আগস্ট ১৭, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-১০-২৫ ১৮:৩৫:৫৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবঞ্জের সদর উপজেলা থেকে জাহানারা বেগম(৬৩) নামে এক নারীর গলায় ওড়নার ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি বালিয়াডাঙ্গা ইউনিয়নের নসিপুর গ্রামের মৃত রশিদুল হক ওরফে রইস উদ্দিনের স্ত্রী। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শনিবার(২৫ অক্টোবর) দুপুর ১টার দিকে  নিজ বসতবাড়ির শয়নকক্ষের দরজা ভেতর থেকে আটকে ছাদের বাঁশের তীরের (আড়া) সাথে ফাঁস দেন জাহানারা। প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে  অন্য উপায়ে ঘরে প্রবেশ কওে মরদেহ নামায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিকালে জেলা হাসপাতাল মর্গে পাঠায়।
সদর থানার পরিদর্শক(তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, প্রাথমিক তদন্তে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তিনি আরও বলেন, জাহানারার ছেলে অন্যত্র থাকতেন। মেয়ের বিয়ে হয়ে গেছে। তিনি  একা থাকতেন ও একাকিত্বে ভূগতেন এবং ভয় পেতেন বলে জানা গেছে। তিনি কিছুটা মানসিক সমস্যাগ্রস্থ ছিলেন। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ  নিশ্চিত হওয়া যাবে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশ কর্মকর্তা সুকোমল। 


এ জাতীয় আরো খবর