শনিবার, জুন ১৩, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুসের ইন্তেকাল,রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-১০-০৩ ২০:০৫:০২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বিরামপাড়া  গ্রামের বাসিন্দা  বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস(৭১) ইন্তেকাল করেছেন( ইন্না লিল্লাহি অইন্না ইলাহি রাজিউন)। শুক্রবার(৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে নিজ বাসভবনে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলেসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার সন্ধ্যা সোয়া ৬টায় নিজ গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানের পর জানাজার নামাজ শেষে জোহর আহমেদ মিয়া সরকারি গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। দাফন অনুষ্ঠানে  অংশ নেন গোমস্তাপুরের  উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) জাকির মুন্সি, শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক(এসআই) জেনারুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।


এ জাতীয় আরো খবর