রবিবার, নভেম্বর ২২, ২০২৬

ফটিকছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযান:অস্ত্র ও গোলাবারুদসহ আটক ১

  • হাসান মেহেদী, ফটিকছড়ি :
  • ২০২৫-০৯-২৪ ২১:২০:৪৫

বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ অভিযানে চট্টগ্রামের ফটিকছড়িতে  অস্ত্র ও গোলাবারুদসহ  একজনকে আটক করা হয়েছে। আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) সেনাবাহিনীর একটি  দল  উপজেলার আব্দুল্লাহপুর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে আব্দুল হালিম ইমন (৩৮) নামে একজনকে আটক করে।   তার কাছ থেকে  একটি শট গান, দুই রাউন্ড থ্রিনট থ্রি এ্যামোনিশন, দুই রাউন্ড ৭.৬২ মিলিমিটার ব্ল্যাংক এ্যামোনিশন, ছয় রাউন্ড পিস্তলের এ্যামোনিশন, সাত রাউন্ড শর্ট গানের এ্যামোনিশন, এগারো  রাউন্ড শর্ট গানের ফায়ারকৃত কার্তুজ, একটি চাইনিজ কুড়াল এবং দুইটি রাম দাসহ বিভিন্ন ধরণের আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। আটক  আবদুল হালিম ইমন  একজন চিহ্নিত অপরাধীকে বলে সেনাবাহিনীর মুখপাত্রসূত্রে জানা যায়।তাকে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে স্থানীয় পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। 
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সেনাবাহিনী সুত্রে জানা যায়।


এ জাতীয় আরো খবর