রবিবার, নভেম্বর ২২, ২০২৬

ফুলবাড়ীগেট বাজার বনিক সমিতির নবনির্বাচিত সভাপতি মীর কায়সেদ গুরুতর অসুস্থ

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৫-০৯-২৪ ২১:১০:৪১

ফুলবাড়ীগেট  প্রতিনিধি   ঃ খানজাহান আলী থানা বিএনপির সাবেক সভাপতি, যোগীপোল ইউনিয়নের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান ও ফুলবাড়িগেট বাজার বণিক সমিতির নবনির্বাচিত সভাপতি মীর কায়ছেদ আলী গুরুতর অসুস্থ হয়ে  চিকিৎসকের পরামর্শ অনুযায়ি  খুলনার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সমিতির নির্বাচনে জনসংযোগের সময় অতিরিক্ত হাটাহাটি ও পরিশ্রমের কারণে তার দু পা ফুলে যায় বলে পারিবারিক সুত্রে জানা গেছে। পরিবারের পক্ষ থেকে তার সুস্থতা কামনা করে সকলের নিকট দোয়া কামনা করা  হয়েছে । 

 


এ জাতীয় আরো খবর