শনিবার, মে ২, ২০২৬

পদ্মা সেতুতে ইলেকট্রনিক টোল কালেকশন চালু, নন-স্টপ পারাপারের নতুন যুগ

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৫-০৯-১৫ ২২:৫৫:৩৬
ছবি: সংগৃহীত।

ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পদ্মা সেতুতে আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে স্বয়ংক্রিয় টোল আদায় পদ্ধতি 'ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি)'। এ উদ্যোগকে বাংলাদেশের সড়ক ব্যবস্থায় 'স্মার্ট গতিশীলতার এক নতুন অধ্যায়' হিসেবে দেখা হচ্ছে।
নতুন এ ব্যবস্থায় ট্যাগযুক্ত গাড়ি নির্দিষ্ট লেনে ৩০ কিলোমিটার বেগে চলাচল করতে পারবে এবং টোল স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীর অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে। ফলে আর টোল প্লাজায় দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে না চালকদের।
পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী আবু সায়াদ জানিয়েছেন, এটি আপাতত পরীক্ষামূলকভাবে চালু হয়েছে। ব্যবহারকারীরা ট্রাস্ট ব্যাংকের টিএপি অ্যাপের মাধ্যমে গাড়ি নিবন্ধন ও রিচার্জ সম্পন্ন করবেন। প্রথমবার মাওয়া আরএফআইডি বুথে ট্যাগ চেক করার পর নন-স্টপ লেন ব্যবহার করা যাবে।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ জানায়, ইটিসি ব্যবস্থার ফলে সময় বাঁচবে, রাজস্ব আদায় বাড়বে এবং সেতুতে যানজট কমে চলাচল আরও মসৃণ হবে। ইতোমধ্যেই পূবালী ব্যাংক, যমুনা ব্যাংক ও ডাচ বাংলা ব্যাংকের সঙ্গে এ বিষয়ে চুক্তি হয়েছে।

কীওয়ার্ডসঃ পদ্মা সেতু টোল,ইলেকট্রনিক টোল কালেকশন,নন-স্টপ যান চলাচল,স্মার্ট টোল ব্যবস্থা,টিএপি অ্যাপ নিবন্ধন


এ জাতীয় আরো খবর