সোমবার, অক্টোবর ৫, ২০২৬

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচনের ভোট গণনা শেষ পর্যায়ে

  • বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
  • ২০২৫-০৯-১২ ১৭:০৮:৩৬
ছবি: সংগৃহীত।

৩৩ বছর পর অনুষ্ঠিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনা শেষের পথে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, গত ১৩ ঘণ্টায় ইতোমধ্যে ১৪টি হলের ভোট গণনা সম্পন্ন হয়েছে। বাকি ৭টি হলে গণনা এখনো চলছে।
সংশ্লিষ্টরা আশা করছেন, আজ (শুক্রবার) সন্ধ্যার মধ্যেই জাকসুর চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হতে পারে। এর আগে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টায় ভোট গণনা শুরু হয়।
দীর্ঘ বিরতির পর আয়োজিত এ নির্বাচনে শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণ দেখা গেছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় সংসদের ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭৭ জন প্রার্থী। পাশাপাশি, বিভিন্ন হল সংসদের পদে লড়ছেন আরও ৪৪৫ জন প্রার্থী।
ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। নতুন নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে বড় পরিবর্তন আসবে বলে মনে করছেন শিক্ষার্থীরা।

কীওয়ার্ডসঃ জাকসু নির্বাচন ২০২৫,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় খবর,ছাত্র সংসদ ভোট ফলাফল,জাকসু ভোট গণনা,বিশ্ববিদ্যালয় নির্বাচন আপডেট


এ জাতীয় আরো খবর