শনিবার, মে ৩০, ২০২৬

সু ম ন ই ফ তি খা র

  • অন্তরালের গান
  • ২০২৫-০৯-১০ ১৯:২৪:৪৬

আমার      সোনার গড়ন হরণ করা রাত।
তাকে         আগলে রেখে চলছি জীবন ভর। 
সব             চোখ চাহনি ঠিকরে বেরোয় যেনো।
আমার       যুবা ঠোঁটে হাসি নিরন্তর।
এই             ঝলক মাখা রৌদ্র আলোর কণা।
ভরা            অস্তরাগে মলিন খেরোখাতা।
তবু              সবাই যখন ঝলকানিতেই মাতে।
তাই             ঝলক শিরেই ধরতে হবে ছাতা।
যা                 হচ্ছে তা হচ্ছেনা ঠিক জানি।
তবু                চলছে গাড়ি বিয়োগ যোগের টানে।
নেশা             আস্তাকুঁড়ের সম্মুখে তার ধোঁকা।              
তবে               জানার যে সে আসল খবর জানে!


এ জাতীয় আরো খবর