বৃষ্টির সাথে পড়তে যাওয়ার লোভ দেখে
আমার ডিঙ্গি অভিমান করেছিলো
কতো রকম মন খারাপ যে ঘটে, নোঙরের আগে
আমাদের বাড়ির নভেম্বরের রহস্যময় ঘাটে।
আমার কানে তখন বাতাসের শব্দ,
শুনতে থাকি ফিসফিস গোপন স্বরের স্মৃতি –
শীত আগমনীর বাউল হয়ে আমি গাইছিলাম
নিজের আত্মার ধর্ম সৃষ্টির আনন্দ ধ্বনি
কে এসেছিলে দেখিনি, তবে কেউ এসেছিলো
সে পাঁজরের একটি হাড় ভেঙে চলে গেল!
পাঁজর ভাঙার শব্দ বেশ ভাবপ্রবণ –
সে শব্দ নিয়ে চলে গেলেও, ব্যথা রেখে গেছে
নভেম্বরে পাঁজর ভাঙে, সামনে কারো শীত আসছে!