শনিবার, মে ৩০, ২০২৬

মৌ সু মী দে ব না থ

  • কঠিন পরিস্থিতিতে
  • ২০২৫-০৯-১০ ১৮:৩২:০২

জীবনের ভাঙা গড়া, ওঠা নামা
জীবনকে বুঝিয়ে দেয় জীবনটা 
ওতো সোজা নয়, যা ভাবা যায়। 

চলতে চলতে পথে কত কিছুই
ঘটে যায় ভাঙা চোরা পথে
কোথাও চোরাবালি, 
কোথাও নোনাবালি, 
কোথাও ধূ ধূ বালি
তবু চলতে হবে ঐ সব পথে
নিজের আত্মবিশ্বাসে। 

জীবন যায় না থেমে কঠিন সময়ে
শুধু হাল ধরে এগিয়ে যেতে হয় অসময়ে। 
জীবনে যদি নামে বালুর ঝড়, 
যদি এলোমেলো করে দেয়
তুমুল বিপদ এসে, 
তবে ধরে থেকো হাল শক্ত হাতে
 মনের জোরে মোকাবিলা করো। 

ঝড় যাবে থেমে একদিন
খুঁজে পাবে নিজেকে সেইদিন, 
শুধু ভেসে যেতে দিতে নেই স্রোতে
তাহলে হারিয়ে যাবে কঠিন পরিস্থিতিতে। 


এ জাতীয় আরো খবর