কলম ধরে বসে আছি ডায়েরির পাতায়
কোনো লেখা আসছে না কভু মোর মাথায়।
ইচ্ছে করে লিখতে প্রচুর, অনেক লেখা
গল্প কবিতা কাহিনী ইউসুফ জোলেখা।
মস্তিষ্কের মগজ, নিউরন সব বোকা বুদ্ধু
কিছু না পারার দুঃখে লেগে যাবে যুদ্ধ।
মাথায় হাত, হাতে কলম ঠেস দিয়ে আছি টেবিলে
স্মৃতি সব চলে গেছে পুকুর - নদী, খাল ও বিলে।
লিখতে হবে, পড়তে হবে প্রচুর এই মোর পণ
হে আল্লাহ! দয়াময় আপনি আমার সহায় হন।