বুধবার, আগস্ট ২৬, ২০২৬

সার্চ মানবাধিকার সোসাইটি বৃক্ষরোপণ ও ছাত্র ছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণ

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৫-০৮-২৮ ২১:২৫:২৮

ফুলবাড়ীগেট প্রতিনিধি  ঃসার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ খুলনা বিভাগ এর আয়োজনে ও খানজাহান আলী থানা কমিটির তত্ত্বাবধানে ,শিরোমনি প্রাথমিক বিদ্যালয় ও আটরা সরকারী প্রাথমিক  বিদ্যালয়  প্রাঙ্গনে, বিভিন্ন ধরনের গাছের চারা রোপন ও ছাত্রছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। বৃহস্পতিবার সকাল ১১ টায় শিরোমণি প্রাথমিক বিদ্যালয় বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন সাবেক ইউপি সদস্য ও শিল্পপতি শেখ রেজাউল হক,সার্চ মানবাধিকার সোসাইটি খানজাহান আলী থানা সভাপতি রেজাউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলতলা উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহনাজ বেগম, শিরোমণি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনা খাতুন।অপরদিকে দুপুর ১২ টায় আটরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপণ ও চারা বিতরণ অনুষ্ঠানে উদ্বোধন করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার আলমগীর হোসেন ,
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সার্চ মানবাধিকার সোসাইটি খুলনা বিভাগীয় সভাপতি  এইচ এম শাহীন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটরা গিলাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ আলম সরদার। সার্চ মানবাধিকার সোসাইটির সহ-সভাপতি আসাদুল ইসলাম আসাদের সভাপতিত্বে  বিশেষ অতিথি ছিলেন সার্চ মানবাধিকার সোসাইটি বিভাগীয় সহ-সভাপতি ইফতেখারুল আলম বাপ্পি,সহ-সভাপতি মোহাম্মদ হাদিউজ্জামান, সহ-সভাপতি শরীফ ওবায়দুর রহমান চয়ন, সাধারণ সম্পাদক  এস এম ইলিয়াস ,শেখ রবিউল ইসলাম, শেখ নাজমুল হক অয়ন, মোঃ আবদুর রহমান মুরাদ, মোঃ ইসতিয়াক হোসেন বিপু, মোঃ ইমরান গাজী রাজীব ,মোহাম্মদ মিল্টন হোসেন, আল আমিন হুসাইন,মোঃ কোবির হোসেন, থানা শিশু ও মহিলা বিষয়ক সম্পাদক ইসরাত জাহান ইতি , মোঃ শহিদুল ইসলাম, দিদার হোসেন, রাকিব হোসেন, মুস্তাকিন বিল্লা ,মেহরাব হোসেন প্রমুখ। এ সময়ে স্কুল প্রাঙ্গনে ফলজ ও ঔষধি গাছ রোপন ও ছাত্র-ছাত্রীদের মাঝে নানা জাতের গাছ বিতরণ করা হয়।

 


এ জাতীয় আরো খবর