শনিবার, মে ২, ২০২৬

মো শা হে দ চৌ ধু রী

  • তুমি আমার
  • ২০২৩-০৮-২২ ০৯:৫১:৪১

তুমি কেবল বৃষ্টি হয়ে ভিজিয়ে দেবে রোজ
বুকের ঘরে খুঁজে দেখো পাবে আমার খোঁজ।
নিশীথ রাতে আমার চোখে আসবে যখন ঘুম
স্বপ্নঘোরে জাগবে মনে গল্পকথার ধুম।

তুমি হলে আমার কাছে সপ্ত রাজার ধন
নতুন ভুবন গড়বো আমি এই করেছি পণ।
নিঝুম রাতে তুমি প্রিয় দূর আকাশের চাঁদ 
তোমার কথা ভেবে ভেবে হয়েছি উন্মাদ।

তোমার ঠোঁটে তোমার মুখে মধুর কথা সব
এক হয়ে আজ আমার মাঝে করছে কলরব।
ঘুমের মাঝে পরির মতো আমার কাছে এসে
গেয়ে যাবে মধুর গীতি নিবিড় ভালোবেসে !

উষ্ণ মনের পরশ যেন লাগছে আমার গায়
এসো প্রিয় ঘুরে আসি অসীম নীলিমায়।
যতন করে তোমার কানে পরিয়ে দেবো দুল
তুমি আমার বুকের ভেতর তাজা গোলাপ ফুল।


এ জাতীয় আরো খবর