কোম্পানীগঞ্জ প্রতিনিধি
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী
বেগম খালেদা জিয়ার ৮১ তম জম্মদিন উপলক্ষ্যে
নোয়াখালীর কোম্পানীগঞ্জে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকাল ৫ ঘটিকার সময় বিএনপি নেতা আলহাজ্ব ফখরুল ইসলাম’র উদ্যোগে তাঁর বসুরহাট বাজারের বাস ভবন প্রাঙ্গণে উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আফতাব আহমেদ বাচ্চুর সভাপতিত্বে
ও উপজেলা যুবদল সিনিয়র যুগ্ম আহবায়ক মেহেদী হাসান টিপু পাটোয়ারির সঞ্চলনায়
বক্তব্য রাখেন, সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যক্ষ আনিছুল হক, উপজেলা বিএনপির সদস্য একরামুল হক মিলন মেম্বার, হারুন অর রশিদ হারুন ভুঞাঁ,উপজেলা যুবদল যুগ্ন আহবায়ক গোলাম হায়দার শাহীন, উপজেলা ছাত্রদল সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক আজিজ আজমীর প্রমূখ।