বৃহস্পতিবার, আগস্ট ২০, ২০২৬

অ র্চ না মা লা কা র

  • মৃত্যু ভয় থাকবে না
  • ২০২৫-০৮-০৭ ০১:৪০:৫০

দেওয়াল ঘড়িটা ঢং ঢং করে সংকেত দিচ্ছে
বলছে -সময় যাচ্ছে চলে,
যতটুকু পার করে নাও কাজ
আক্ষেপ করো না দিন ফুরিয়ে গেলে ।
ভোরের নরম আলো যেমন একটা সময়
বিদায় ঘণ্টা বাজায়,
সন্ধ্যা নামে, আঁধারে ঢেকে যায় পৃথিবী -
অসমাপ্ত থেকে যায় সে দিনের কাজ
হয়তো কখনো আর শেষ হয় না তাগিদ তাড়নায়।
সময় আর স্রোত কারো জন্য অপেক্ষা করে না
সময়ের কাজ সময়ে করলে শান্তি পাওয়া যায়,
মুক্তি পাবে মৃত্যু যন্ত্রণা থেকে, থাকবে না ভয়-ভীতি,
মৃত্যুরে করবে আলিঙ্গন অবলীলায়।

 


এ জাতীয় আরো খবর