সোমবার, অক্টোবর ২৬, ২০২৬

সৈ য় দ জা হি দ স রো য়া র

  • শূন্যতার শহর
  • ২০২৫-০৮-০৩ ০১:১৭:১৫

আকাশ ছোঁয়া অট্টালিকার ছায়ায়
জমে থাকে হতাশার নীল অন্ধকার।
ডিগ্রি হাতে তরুণের কণ্ঠ চুপ—
তারা জানে, এখানে প্রতিটি স্বপ্ন
বিক্রি হয় সস্তায়।
অফিসের ফাইল থেকে উড়ে আসা ধুলোকণায়
লুকিয়ে থাকে এক নির্জীব ভবিষ্যৎ।

কৃষকের পিঠ বেঁকে যায় ব্যাংকের দেনায়,
তাদের ফসলের রঙ লাল থেকে ফ্যাকাসে।
অন্যদিকে করপোরেট হাসি—
তাদের সভাগৃহে নীরবে লেখা হয়
শোষণের নতুন ইতিহাস।

সড়কের গলিতে জড়ো হয় ক্লান্ত পা,
গরিবের ঘর ভেঙে গড়ে ওঠে
অপব্যয়ের নতুন প্রকল্প।
অপরাধী উল্লাস করে আর বিচার
থামে বিচারকের গহীন টেবিলে।

তবু কোনো এক দিন,
এই শূন্যতা ভাঙবে।
শিশুরা শিখবে আলো আঁকতে,
মানুষের হৃদয়ে জ্বলবে সত্যের প্রদীপ।
আমরা সবাই বুঝব,
জীবন শুধু সহ্য করা নয়,
জীবনে বাঁচা মানে
প্রতিবাদের নতুন গল্প লেখা।


এ জাতীয় আরো খবর