সোমবার, অক্টোবর ২৬, ২০২৬

অ নি ল সে ন

  • লজ্জা
  • ২০২৫-০৮-০২ ০১:২৮:২৫

আমার খুব লজ্জা লাগে, তখন 
যখন মুখ থেকে কথা কেড়ে নেয়

যখন কথা দিয়ে কথা বোঝাতে পারে না 
আমার খুব লজ্জা লাগে, তখন 

যখন নিজেকে যেতানোর জন্যে 
নির্বিঘ্নে সত্য হত্যা করে
আমার খুব লজ্জা লাগে, তখন 

যখন নিজেকে না চিনে বক্তৃতার মঞ্চে ওঠে 
সাম্যের কথা শোনায়-
আমার খুব লজ্জা লাগে, তখন 

যখন মুখোশের আড়ালে কপটতা 
ভুলের পর ভুল বলে যায় 
আমার খুব লজ্জা লাগে, তখন 

যখন কী সব জানি লেখার কথা ছিল 
আর কী সব জানি লিখতে হয়
আমার খুব লজ্জা লাগে, তখন 

যখন অধিকার আদায়ে মানুষ রক্ত ঝরায়
পরিশেষে ন্যায্যতা ভুলে যায়
আমার খুব লজ্জা লাগে, তখন ।


এ জাতীয় আরো খবর