বুধবার, আগস্ট ১৯, ২০২৬

অ রু ণি মা চ্যা টা র্জী

  • শ্রাবণে মননে
  • ২০২৫-০৮-০১ ০১:৫৩:১৩

শ্রাবণের আকাশ ফুঁড়ে, মেঘবুক রক্ত খুঁড়ে 
মালকোষ রাগের সুরে, বিরহ আকাশ জুড়ে। 
বৃষ্টির ফোঁটায় আঁকা, বিষাদের শরীর ছায়া, 
স্বপ্নের ভাঙা পাখা, পদে পদে মোহ মায়া। 

বিরহের শিউলি ফুলে, নিশি রাতে ঝরে পড়ে 
মাটি তার গল্প বলে, গাছেদের শিরা জুড়ে। 
ডালিম এই ক্ষত মনে, বেদনা অশ্রু ঘামে,
না দেখা বীণার তারে, সুর বাঁধি তোমার নামে।

শ্রাবণের স্রোতে ভেসে, ভালোবাসা ছুঁয়ে থাকি 
স্বপ্নের পানসি আসে, স্মৃতিগুলো আগলে রাখি। 
তোমার ওই নদী বুকে, সূর্য কি আবির খেলে !
বিরহের মধুর সুখে, জীবনের গল্প বলে। 

তুমি নেই তাইতো এখন, তুমি আছো ভীষণ করে 
শব্দরা স্তব্ধ যখন, তুমি আছো তারার ভিড়ে,
ভেজা মন আগল খুলে, বৃষ্টির আঁচল পাতা, 
পথভোলা পথিক এলে, উপশম সকল ব্যথা।


এ জাতীয় আরো খবর