চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের চাঁড়ালডাঙ্গা গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা তাইজুদ্দীন ইসলাম (৭৩) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি অইন্না ইলাহি রাজিউন)। বুধবার(৩০ জুলাই) ভোররাত ৩টায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী,৩ছেলে,৬ মেয়ে সহ বহু গূণগ্রাহী রেখে গেছেন।
বুধবার দুপুর ১২টায় চাঁড়ালডাঙ্গা গ্রামে রাষ্টীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানের পর গ্রামের গোরস্থান প্রাঙ্গণে জানাজার নামাজ শেষে ওই গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। দাফন অনুষ্ঠানে অংশ নেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকির মুন্সী,গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) ওয়াদুদ আলম,রাধানগর ইউপি চেয়ারম্যান মতিউর রহমান,বীর মুক্তিযোদ্ধা দারেশ আলী, মঞ্জুর হোসেন,বজলুল হক সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।