মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

সাভারের আশুলিয়ায় এক কিশোরী ধর্ষণের অভিযোগে তিনজন গ্রেপ্তার

  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২৫-০৭-২৬ ১৬:০১:৩৬
ছবি সংগৃহিত

সাভারের আশুলিয়া থানা এলাকায় ৮ম শ্রেণির এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৬ জুলাই) দুপুরে তাদের ঢাকার আদালতে প্রেরণ করা হয়েছে। শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানায় পুলিশ।
সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবীর বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃতরা হলেন, ঢাকা জেলার আশুলিয়া থানার তৈয়বপুর হিন্দুপাড়া এলাকার মোকন্দ চন্দ্র দাসের ছেলে সমীর দাস (২৫), ঢাকা জেলার আশুলিয়া থানার তৈয়বপুর মোল্লাপাড়া এলাকার গিয়াস উদ্দিন ওরফে ইমরান মোল্লার ছেলে অভি রহমান (১৬), ঢাকা জেলার আশুলিয়া থানার তৈয়বপুর এলাকার মো. মেহেদী হাসানের ছেলে শুভ ইসলাম (১৭)। অভিযুক্তরা একই এলাকার বাসিন্দা।
পুলিশের তথ্যমতে, আশুলিয়া ইয়ারপুর এলাকায় শাহীন সাউন্ড সিস্টেমের কর্মচারী শুভর সাথে ৮ম শ্রেণি পড়ুয়া স্কুল ছাত্রীর প্রেমের সম্পর্ক ছিল। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে অভি কৌশলে তার দোকানে ডেকে নিয়ে যায়। এসময় অভি ও সমির পালাক্রমে রাতভর ধর্ষণ করেন। এসময় তাদের সহায়তা করেন তাদের বন্ধু শুভ। ভোর রাতে ভিকটিমকে ছেড়ে দিলে আশুলিয়া থানায় উপস্থিত হয়ে তিনজনের নাম উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
আশুলিয়া থানা পুলিশ পরিদর্শক (অপারেশন) সফিকুল ইসলাম সুমন জানান, খবর পেয়ে দ্রুত অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয় এবং তাদেরকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।।
স্থানীয় বাসিন্দারা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত শাস্তির দাবি করেছেন।

 


এ জাতীয় আরো খবর