আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,যশোর এর মাদকবিরোধী অভিযানে বিকেলে যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন নওদাগ্রাম বিশ্বাস বাড়ীর মোড় এলাকাস্থ আসামী মোঃ মাহীদ হাসান ওরফে ব্লেড (২৬) এর নিজ বসতঘর হতে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ তাকে হাতেনাতে আটক করা হয়। ধৃত আসামী উক্ত এলাকার মোঃ মাজিদ বিশ্বাস এর ছেলে।
অত্র ঘটনায় উপপরিদর্শক মোঃ সাইদুর রহমান বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় আসামী মোঃ মাহীদ হাসান ওরফে ব্লেড (২৬) এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেন।