মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলর মির্জাপুর প্রবাস ফেরত ফিরোজ মিয়া হত্যার ঘটনায় ২জনকে গ্রেপ্তার করেছে পুুলিশ। বুধবার (২৩ জুলাই) তাদেরকে আদালত সোপর্দ করে ৭ দিনের রিমান্ড আবেদন করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার তরফপুর ইউনিয়নের মুচিরচালা গ্রামের মৃত বশির উদ্দিনের ছেলে জামিল হোসেন ওরফে সোনা মিয়া (৫৩) ও পাথালিয়া পাড়া গ্রামের প্রবাসী শাহ আলমের স্ত্রী ফিরোজা আক্তার (৪৫)।
গ্রেপ্তার ফিরোজা আক্তারের দেয়া প্রাথমিক তথ্যের ভিত্তিতে পুলিশ জানায়, ফিরোজা আক্তারের সাথে পরকীয়া সম্পর্ক ছিলো ফিরোজ মিয়া ও জামিল হোসেন ওরফে সোনা মিয়ার। সোমবার দিনগত রাত ফিরোজার সাথে দৈহিক সম্পর্ককালীন বিষয়টি নজর পরে তার আরেক প্রেমিক জামিল হোসন ওরফে সোনা মিয়ার। তাদেরকে ঘরে আটকের চেষ্টা করে জামিল। ধস্তাধস্তির একপর্যায়ে ফিরোজার পেটে টেটা ( মাছ মারার যন্ত্র লোহার মত কাল বিশেষ) দিয়ে আঘাত করে জামিল। এই সুযোগে অর্ধ উলঙ্গ অবস্থায় দৌড়ে পালিয়ে যায় ফিরোজ মিয়া। জামিলও তার পিছু নেয়। এরপর মঙ্গলবার সকাল বেলা অর্ধ উলঙ্গ অবস্থায় ক্ষেতের পাশে ফিরোজের মরদেহ দেখতে পায় স্থানীয়রা।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ - পরিদর্শক মো. জুয়েল বলেন, হত্যাকান্ডের রহস্য উদঘাটন করা গেছে তবে কিভাবে এই হত্যাকান্ড টি ঘটানো হয়েছে তা উন্মোচন করার জন্য রিমান্ড আবেদন করা হয়েছে। আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আশা করছি পুরো বিষয়টি দ্রুতই বের হয়ে আসবে।