বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

হাইতিতে বিভিন্ন পক্ষের সহিংসতায় চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত দুই হাজার চারশ'র বেশি মানুষের প্রাণহা

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৩-০৮-১৯ ১৮:২৬:২৪

হাইতিতে বিভিন্ন পক্ষের সহিংসতায় চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত দুই হাজার চারশ'র বেশি মানুষের প্রাণহানি হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। আজ শনিবার (১৯শে আগস্ট) সংবাদমাধ্যম এএফপি জাতিসংঘের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
সংবাদমাধ্যম জানায়, হাইতিতে সহিংসতায় নিহত বেশির ভাগ মানুষের প্রাণ গেছে দেশটিতে সক্রিয় বিভিন্ন অপরাধী চক্রের নৃশংসতায়। জেনেভায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয়ে মুখপাত্র রাভিনা শ্যামদাসানি বলেন, 'চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৫ই আগস্ট পর্যন্ত হাইতিতে অন্তত ২ হাজার ৪৩৯ জনকে হত্যা করা হয়েছে। এ ছাড়া আহত হয়েছে ৯০২ জন। তিনি বলেন, দেশটিতে ৯৫১ জন অপহরণের শিকার হন। গত ২৪শে এপ্রিল থেকে আগস্টের মাঝামাঝি পর্যন্ত সাড়ে তিনশ'র বেশি মানুষের প্রাণ গেছে স্থানীয় লোকজনের গণপিটুনিতে।


এ জাতীয় আরো খবর