বুধবার, আগস্ট ২৬, ২০২৬

‘জুলাই পূর্ণজাগরণ অনুষ্ঠানমালা’র উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে ম্যারাথন প্রতিযোগিতা

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৭-১৮ ২২:৩৫:২৯

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
‘জুলাই পূণর্জাগরণ অনুষ্ঠানমালা’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে প্রতীকী ম্যারাথন প্রতিযোগিতা হয়েছে। শুক্রবার(১৮ জুলাই) সকালে চাঁপাইনবাবগঞ্জের ডা.আ আ ম মেসবাহুল হক (বাচ্চু ডাক্তার) স্টেডিয়ামে প্রতিযোগিতা উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। ম্যারাথন প্রতিযোগিতা স্টেডিয়াম থেকে শুরু হয়ে  জেলা শহরের শান্তি মোড়,সার্কিট হাউস  সড়ক প্রদক্ষিন করে জেলা কালেক্টরেট চত্বরে এসে শেষ হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুলাই আন্দোলনে জেলার শহীদ পরিবারের সদস্যরা,আহত আন্দোদলনকারী,জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আফাজ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক নাকিব হাসান তরফদার, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার সভাপতি আব্দুল ওয়াহেদ,সিনিয়র সহ-সভাপতি খাইরুল ইসলাম,ক্রীড়া সংগঠক মোস্তাফিজুর রহমান মুকুল, সরকারি কর্মকর্তারা,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ,জেলা ক্রীড়া সংস্থার  সদস্যরা,স্কাউট সদস্যরার্ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 


এ জাতীয় আরো খবর