রক্তে শর্করা বৃদ্ধি পেলে করণীয়:
১. রক্তে শর্করার মাত্রা মাপুনঃ
-গ্লুকোমিটার দিয়ে ঘন ঘন রক্তে শর্করার মাত্রা যাচাই করুন।
-২০০ mg/dL বা তার বেশি হলে সতর্ক হতে হবে।
-রোজকার শিডিউলে ফাস্টিং, খাওয়ার ২ ঘণ্টা পর রিডিং নিন।
২. হালকা ব্যায়াম করুনঃ
-হেঁটে বেড়ানো, হালকা জগিং, বা ইয়োগা করুন (যদি কিটোন না থাকে প্রস্রাবে)।
-ব্যায়াম শরীরের গ্লুকোজ গ্রহণ বাড়ায়।
-কিন্তু রক্তে কিটোন থাকলে ব্যায়াম করা উচিত নয়। সে ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিন।
৩. ওষুধ নিয়ম মাফিক নিনঃ
ডাক্তারের পরামর্শ অনুযায়ী ইনসুলিন বা অ্যান্টি-ডায়াবেটিক ওষুধ সঠিক সময় ও মাত্রায় গ্রহণ করুন।
নিজে নিজে ডোজ পরিবর্তন করবেন না।
৪. খাদ্যতালিকায় পরিবর্তন আনুনঃ
-শর্করাযুক্ত খাবার (চিনি, মিষ্টি, সফট ড্রিংকস, সাদা ভাত, পাউরুটি) পরিহার করুন।
-কম কার্বোহাইড্রেট ও বেশি আঁশযুক্ত খাবার খান যেমন:
-ওটস, শাকসবজি, মসুর ডাল, বাদাম
-ব্রাউন রাইস, চিরা (সীমিত পরিমাণে)
৫.পানি পান করুন পর্যাপ্তঃ
-অনেক পানি পান করলে শরীর গ্লুকোজ মূত্রের মাধ্যমে বের করে দিতে সহায়ক হয়।
৬. চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুনঃ
-যদি রক্তে শর্করা দীর্ঘ সময় ধরে ২৫০ mg/dL বা তার বেশি থাকে,
-বমি, তীব্র পিপাসা, ঘন ঘন প্রস্রাব, দুর্বলতা বা বিভ্রান্তি দেখা দেয়,
তাহলে অবিলম্বে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন।
কী করা উচিত নয়:
না খেয়ে থাকা (Blood Sugar আরও বেড়ে যেতে পারে)
অতিরিক্ত ব্যায়াম (যদি কিটোন থাকে)
নিজে নিজে ইনসুলিন বাড়ানো
মিষ্টিজাত খাবার বা প্রক্রিয়াজাত খাবার খাওয়া
বিশেষ পরামর্শ:
রুটিন মেনে খাবার ও ওষুধ খেতে হবে
রাতে ঘুমানোর আগে রক্তে শর্করা চেক করুন
বছরে অন্তত ২ বার HbA1c টেস্ট করে ডায়াবেটিসের সার্বিক চিত্র জানুন