বুধবার, আগস্ট ২৬, ২০২৬

শিক্ষক নেতা ও সংস্কৃতিজন অধ্যাপক বদিউর রহমানের মৃত্যুতে বাকবিশিস -এর শোক

  • হাসান মেহেদী :
  • ২০২৫-০৭-১৭ ১২:৪৩:৩৮

বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) এর অন্যতম প্রতিষ্ঠাতা,
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি ও সংস্কৃতিজন অধ্যাপক বদিউর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস)। সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ড. নুর মোহাম্মদ তালুকদার ও  সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে,  খ্যাতিমান শিক্ষাবিদ  অধ্যাপক বদিউর রহমান বাংলাদেশে  শিক্ষা ও শিক্ষক আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব ছিলেন। বৈষম্যহীন সমাজ বিনির্মাণে তিনি আমৃত্যু সংগ্রাম করে গেছেন। তাঁর মৃত্যুতে জাতি সত্যিকার অর্থে একজন দেশপ্রেমিক কর্মবীরকে হারালো।  তাঁর অভাব সহজে পুরণ হবার নয়। 
বাকবিশিস নেতৃবৃন্দ প্রয়াত অধ্যাপক বদিউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, গতকাল বুধবার মধ্যরাতে রাজধানীর হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন বদিউর রহমান। তাঁর বয়স হয়েছিল ৮১ বছর।


এ জাতীয় আরো খবর