মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬

খুলনায় নর্দান ইউনিভার্সিটিতেপূবালী ব্যাংক পিএলসি'র ক্রেডিট কার্ড এবং ব্যাংকিং ক্যাম্পেইনিং উদ্বোধন

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৫-০৭-১৬ ০০:৪৯:১২

ফুলবাড়ীগেট প্রতিনিধি  ঃ পূবালী ব্যাংক পি এল সি খালিশপুর শাখার সাথে নর্দান ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি'র সম্পর্ক সুদৃঢ় করার উদ্দেশ্যে ক্রেডিট কার্ড এবং অন্যান্য ব্যাংকিং প্রোডাক্ট এর সেলস ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন করা হয়।
গতকাল সকাল ১০টায় খুলনার শিববাড়িস্থ নর্দান ইউনিভার্সিটি'র ক্যাম্পাসে ক্রেডিট কার্ড ক্যাম্পেইন এর শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্টিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খালিশপুর পূবালী ব্যাংক শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার মুকুল চন্দ্র দাশ। উদ্বোধক ও প্রধান অতিথি  ছিলেন খুলনা নর্দান ইউনিভার্সিটির প্রোঃভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আনোয়ারুল হক জোয়ারদার।
প্রধান অতিথি পূবালী ব্যাংকের পক্ষ থেকে বলেন, আপনারা জানেন বিদেশে যেতে হলে ছাত্রদের একাডেমিক কনফিডেন্স যেমন প্রয়োজন, এর সাথে সাথে এক্সট্রা কারিকুলাম এক্টিভিটিজ প্রয়োজন। বিশেষ করে এ ব্যাংক আমাদের যেভাবে হেল্প করতে পারে তা হলো একটা একাউন্ট ম্যান্টেন্ট করে তাদের কাছ থেকে একটা সলভেন্সি সার্টিফিকেট নিতে পারে যাতে করে বাহিরে গেলে আলাদা অভিজ্ঞতা নিয়ে কাজ করতে পারে। অনুষ্ঠানে
বিশেষ অতিথি ছিলেন, নর্দান ইউনিভারসিটির রেজিস্টার মোঃ আব্দুর রউফ। বক্তৃতা করেন উপমহাব্যবস্থাপক ও খুলনা অঞ্চল প্রধান শেখ মোঃ শামসুদ্দোহা, খুলনা আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক  মোঃ ফরিদ আহমেদ, সহকারি মহাব্যবস্থাপক ও খুলনা শাখা প্রধান মোঃ শফিকুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের অন্যান্য শাখার ব্যবস্থাপকগণ।

 


এ জাতীয় আরো খবর